বন বিভাগ
পটুয়াখালীতে বন বিভাগের ২৫ একর জমি দখল করে তরমুজ চাষ, মামলা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় বন বিভাগের ২৫ একর বনভূমি এক বছরের জন্য কটকবলা দিয়ে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেত্রী রেনু আক্তারের ছোট ভাই শাহিন হাওলাদারের বিরুদ্ধে বনভূমি অন্যদের কাছে কটকবলা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বন বিভাগের অভিযোগ, ওই জমিতে খননযন্ত্র দিয়ে প্রায় ৫০০ কেওড়া ও ছৈলা গাছ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেছে বন বিভাগ। এর আগে একই অভিযোগে আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
সুন্দরবনের ১৫০ বন্যপ্রাণী শিকারির তালিকা গোয়েন্দা সংস্থার হাতে
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাঘ ও হরিণসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই মধ্যে বনের জীববৈচিত্র্য ধ্বংসকারী ১৫০ জন সক্রিয় শিকারির একটি তালিকা তৈরি করেছে বন বিভাগ। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে তালিকাটি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনার কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ও নৌকা জব্দ
খুলনার কয়রা উপজেলার নদী সংলগ্ন চরের গোল বাগান থেকে প্রায় ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাংস ও হরিণ শিকারের সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধন, ২৫ কোটি চারা রোপণের আহ্বান
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়ন নিশ্চিত করতে রাঙামাটিতে শুরু হয়েছে ফলদ, বনজ ও ঔষধি গাছের পক্ষকালব্যাপী বৃক্ষমেলা। স্থানীয় জিমনেসিয়াম মাঠে আয়োজিত এই বৃক্ষ রোপণ অভিযান ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।
জয়পুরহাটে শুরু হলো বৃক্ষমেলা, চলবে ২৭ জুলাই পর্যন্ত
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।
ফরিদপুরে বাঘ আতঙ্কে খাঁচাবন্দি মেছো বিড়াল উদ্ধার
ফরিদপুরের চরভদ্রাসনে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে বাঘ ভেবে আটকে রেখেছে স্থানীয় জনতা। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে।